Pages

Thursday, May 29, 2014

বিকাশ থেকে মোবাইলে রিচার্জ

বিকাশের লোগো
মোবাইলের মাধ্যমে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশ
মোবাইল ফোনে রিচার্জের সেবা চালু করেছে। এক
বিজ্ঞপ্তিতে বিকাশ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘বাই এয়ারটাইম’
নামে বিকাশের সেবা থেকে বিকাশ ওয়ালেট
ব্যবহারকারীরা বাংলালিংক, রবি এবং এয়ারটেল
নম্বরে টাকা রিচার্জ করতে পারবেন।
যেকোনো বিকাশ ওয়ালেট ব্যবহারকারী তার ওয়ালেট
থেকে নিজের অথবা অন্য যেকোনো ব্যক্তির বাংলালিংক
এবং এয়ারটেল এর ক্ষেত্রে প্রি-পেইড এবং পোস্ট-পেইড
নম্বর এবং রবির ক্ষেত্রে প্রি-পেইড নম্বরে রিচার্জ
করতে পারবেন। বিকাশের এই সেবাটির জন্য গ্রাহকের
কোনো খরচ হবে না। বিকাশ ওয়ালেট খুলতেও কোনো খরচ
নেই।


Posted via Blogaway

No comments:

Post a Comment