Pages

Thursday, May 29, 2014

রাঙামাটিতে বাস উল্টে নিহত ১

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় বৃহস্পতিবার
রাতে যাত্রীবাহী একটি বাস উল্টে একজন নিহত হয়েছেন।
পাহাড়িকা পরিবহনের ওই বাসের অন্তত ৩০ যাত্রী আহত হন
বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম আলাল মিয়া (২২)। তিনি শেরপুরের
ললিতাপাড়ার বাসিন্দা। আহতদের
রাঙামাটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনা কবলিত ওই বাসটি উদ্ধারে দমকল বাহিনীকে পুলিশ
ও সেনাবাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন।
রাঙামাটি ফায়ার স্টেশনের সহকারী পরিচালক গোলাম
মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
সন্ধ্যায় চট্টগ্রাম ছেড়ে আসা বাসটি সাপছড়ি এলাকায়
উল্টে রাস্তার পাশে পড়ে।
এতে আলাল ঘটনাস্থলে মারা যান। আহতদের মধ্যে ৫
জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঁচজনকে ভর্তি করা হয়েছে রাঙামাটিতে সেনাবাহিনীর
হাসপাতালে।


Posted via Blogaway

No comments:

Post a Comment